ইমামের লাশ উদ্ধারের ঘটনায় স্ত্রীকে জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিনের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বাড়িতে গিয়ে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে।
এর আগে নিহত জহির উদ্দিনের শ্যালক মো. হাছান ও বড় ছেলে মোহাম্মদ আলীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁদের কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাছান গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, জহির উদ্দিন হত্যা মামলায় মঙ্গলবার রাতে বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী উম্মে কুলছুম ওরফে হাফছাকে (৩৮) জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার জহির উদ্দিনের (৫২) গলা কাটা লাশ উদ্ধার করা হয়।