ইয়াব বড়িসহ আটক চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন থেকে গত রোববার রাতে টেকনাফ থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে চার হাজার ইয়াবা বড়িসহ চারজনকে আটক করে পুলিশ। তারা হলো মো. আলমগীর, মো. মোস্তফা, লিজা ও ইব্রাহিম খলিলুল্লাহ। পুলিশ জানায়, উপজেলার আধুনগর এলাকায় মাইক্রোবাসটি থামানোর জন্য সংকেত দেওয়া হলেও চালক তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, ধাওয়া করে বটতলী স্টেশন এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়। এ সময় গাড়িতে থাকা একজন পালিয়ে যায়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, ইয়াবা জব্দের ঘটনায় আটক চারজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।