প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে ১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। সূত্র জানায়, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আসছে—এই খবরের ভিত্তিতে গতকাল ভোরে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার এলাকায় অবস্থান নেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।