ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ইয়াবা বড়ি বিক্রির অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে জেলার কাজীপুর উপজেলা সোনামুখী বাজার এলাকা থেকে আনসার আলী (২৬) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুল বাড়িয়া গ্রামের বাসিন্দা। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনসার আলীকে সোনামুখী বাজারে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ইয়াবার ১০০ বড়ি উদ্ধার করা হয়।