প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নৌবাহিনী। এর বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা। গত মঙ্গলবার রাত একটার দিকে এ অভিযান চালায় নৌবাহিনীর চোরাচালানবিরোধী সেল। তবে কাউকে আটক করতে পারেনি তারা। সেলের প্রধান কমান্ডার আতিকুর রহমান জানান, নৌবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যায়। এরপর ইয়াবাসহ নৌকাটিকে জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।