প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকায় একটি ট্রাক থেকে গতকাল মঙ্গলবার ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গোয়েন্দা) তানভীর আরাফাত জানান, এক কিলোমিটার এলাকায় একটি গ্যারেজে রাখা ট্রাকে ইয়াবা আছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে পুলিশ সেখানে অভিযান চালায়। ওই সময় ট্রাকে কেউ ছিল না। পরে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।