ইয়াবা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার স্লুইসগেট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে—এ তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে ওই এলাকায় অভিযান চালায় বিজিবির একটি দল। ওই সময় জাল কাঁধে দুই ব্যক্তি বেড়িবাঁধে উঠে এলে বিজিবির সদস্যরা তাঁদের থামার সংকেত দেন। তখন ওই দুজন জাল ফেলে পালিয়ে যান। পরে জালের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|