প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের সাবরাং থেকে গতকাল রোববার ভোরে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের কবির আহমদ মেম্বারের চিংড়িঘের এলাকায় বিজিবির একটি দল গেলে পাচারকারীরা বেড়িবাঁধের ওপর একটি পলিথিনের প্যাকেট ফেলে পাশের গ্রামে ঢুকে পড়ে। ওই প্যাকেটে ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।