ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মুরগিবোঝাই একটি পিকআপ থেকে ১১ হাজার ইয়াবা বড়ি জব্দ ও একজনকে আটক করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে এগুলো উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের কর্মকর্তারা। আটক সাদ্দাম হোসেনের (২৪) বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর উপ-আঞ্চলিক তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাছান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের ভেতর থেকে ১১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হোসেন স্বীকার করেছেন, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে আনা হচ্ছিল। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|