ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে ৫০০টি ইয়াবাসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত আড়াইটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. সানোয়ার (২২) ও মো. ফজলে রাব্বি (২৩)। দুজনই ঢাকার বংশাল এলাকার বাসিন্দা। বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, ওই দুই ব্যক্তি কক্সবাজার থেকে টিআর ট্রাভেলসের একটি বাসে করে ফিরছিলেন। শাহ আমানত সেতু চেকপোস্ট পার হওয়ার সময় বাস থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তরুণদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।