ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গত শনিবার রাতে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় শনিবার দিবাগত রাত ১১টার দিকে অবস্থান নেয়। এ সময় দুজন সন্দেহভাজন লোককে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে তারা একটি ব্যাগ ফেলে পাশের প্যারাবনে ঢুকে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।