ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার ৭৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার মো. ডিকশান চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল গতকাল ভোরে নাফ নদীর শাহপরীর দ্বীপ নতুনপাড়া এলাকায় অবস্থান নেয়। ইঞ্জিনচালিত একটি নৌকা বাংলাদেশের জলসীমায় ঢুকলে নৌকার মাঝিমাল্লাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে তারা পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করলে তারা একটি প্যাকেট নদীতে ফেলে দিয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। পরে নদী থেকে ভাসমান প্যাকেটটি উদ্ধার করা হয়। ওই প্যাকেট থেকে ৭৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি|