প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে র্যা ব সদস্যরা ১৪ হাজার ৫৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন। এ সময় এক বোতল হুইস্কি ও মাদক বিক্রির ১ লাখ ৪০ হাজার ৭৩২ টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ইসমাইল হোসেন (৩২) ও জোনায়েদ বাগদাদী (১৯) নামের দুজনকে আটক করা হয়। গতকাল দুপুরে শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় র্যা বের এএসপি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ওই দুজনকে আটক করে। বিকেল চারটায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যা ব-১১-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে র্যা ব-১১-এর লে. কমান্ডার গোলজার হোসেন এ তথ্য জানান।