ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজার এলাকায় গতকাল শনিবার পটুয়াখালীর র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ১৫৩টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। র্যা ব-৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি ফজলুর রহমান বলেন, ভোর পৌনে ছয়টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় মো. সামসুল আলম (২৬) ও মো. জসিম উদ্দিন (৩২) নামে দুই ব্যক্তিকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা চট্টগ্রামের আনোয়ারা উপজেলার যথাক্রমে হদ্দগহিরা ও দক্ষিণ পড়ুয়াপাড়া গ্রামের বাসিন্দা।