ইয়াবা বড়িসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে গত সোমবার রাতে ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক শামীম হোসেন (২০) উপজেলার বাসুদেবপুরবাড়ী গ্রামের বাসিন্দা। জেলা ডিবির কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। রাত ১০টার দিকে সিঁধুনগর এলাকায় শামীমের দেহ তল্লাশি করে ১৫০টি ইয়াবা পাওয়া যায়। পরে তাঁকে আটক করে জেলা ডিবির কার্যালয়ে নেওয়া হয়। ডিবির উপপরিদর্শক আবদুল গাফ্ফার বলেন, ঘিওরের বিভিন্ন এলাকায় কয়েক মাস ধরে শামীম ইয়াবা বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।