ইয়াবা বড়িসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গতকাল শনিবার র্যা বের সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা বড়ি, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, দুটি মুঠোফোন সেট ও মাদক বিক্রির ১৩ হাজার ৪৩০ টাকা উদ্ধার করেন। এ সময় রাজশাহীর গোদাগাড়ী থানার আবদুল আজিজ (২৫) ও মো. নবীনকে (২০) আটক করা হয়। র্যা ব-১-এর লে. কমান্ডার কাজী মো. শোয়াইব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৩৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ সময় আটক ব্যক্তিরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে গাজীপুরসহ আশপাশের জেলায় লোক দিয়ে বিক্রি করে আসছেন।