ইয়াবা বড়িসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার ভোরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১৩ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, উপজেলার নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় মো. জামাল উদ্দিন ও বেলাল হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের কাছে ৯ হাজার ৫০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ছাড়া পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে ৪ হাজার ইয়াবা বড়িসহ সদর মোহাম্মদ ছিদ্দিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।