প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক হাজার ইয়াবা বড়িসহ রুবেল মোল্লা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সকালে জেলার রূপগঞ্জ উপজেলার আলমপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবেল রূপগঞ্জ সদরের গফুর মোল্লার ছেলে। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম জানান, রুবেল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।