ইয়াবা বড়িসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ সময় মিয়ানমারের এক নাগরিককে ইয়াবাসহ আটক করা হয়। টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান বলেন, গতকাল শনিবার সকালে পৌরসভার পুরান জেটিঘাট এলাকায় মিয়ানমারের মংডুর বাসিন্দা নুরুল হককে ১ হাজার ৯৮৭ ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। দুপুরে একই এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।