প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ছয় হাজার ইয়াবা বড়িসহ মাছুমা আক্তার নামে গতকাল বুধবার দুপুরে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনাক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় চট্টগ্রাম থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ছয় হাজার ইয়াবা বড়িসহ মাছুমা আক্তারকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ভোলা জেলায়। তবে স্বামীসহ চট্টগ্রামের কর্নেলহাট এলাকায় থাকেন তিনি। ফেনী সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।