ইয়াবা বড়িসহ মা ও ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতু এলাকা থেকে দেড় হাজার ইয়াবা বড়িসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
মা ও ছেলে হলেন নুরজাহান বেগম ও আজিজুর রহমান। তাঁদের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন প্রথম আলোকে জানান, মা-ছেলে দুজনই ইয়াবা ব্যবসায় জড়িত।