প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ১ হাজার ৫০০ ইয়াবা বড়িসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে বাসে তল্লাশি চালিয়ে স্বামী মাসুদুর রহমান ও স্ত্রী রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্বামীর কাছ থেকে ১ হাজার এবং স্ত্রীর কাছে ৫০০ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|