ইয়াবা-মদসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ ইয়াবা বড়ি ও ১২০ লিটার চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ১১টা থেকে ভোররাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, শাহ আমানত সেতুর কাছ থেকে ইয়াবা বড়িসহ আটক পাঁচজন হলেন জসিমউদ্দিন (২২), আবু বকর সিদ্দিক (৩০), আবদুল্লাহ (১৯), রাহাত (১৮) ও নওশাদ (১৮)। চোলাই মদ জব্দ করা হয় দেওয়ানবাজারে সাইফুলের কলোনি থেকে। পুলিশের টের পেয়ে মদ বিক্রেতা নাসির পালিয়ে যান। ইয়াবা বড়ি ও মদ জব্দ করার ঘটনায় চারটি মামলা হয়েছে।