ইয়াবাবসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার ভোরে লাল মোহাম্মদ (৩২) নামের এক ব্যক্তিকে চার হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল ভোরে পুলিশ টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় লাল মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।