ইয়াবাসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন হাজার ইয়াবাসহ এ কে এম মোকারিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ভুলতা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, একটি প্রাইভেট কারে নরসিংদী থেকে রাজধানীর যাত্রাবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবা নেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে খবর ছিল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি