ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী থেকে ২৮৮টি ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যা ব-১৪। গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ভোলামোড় থেকে তাদের আটক করা হয়। এ তিনজন হলো রৌমারীর ইটালুকান্দা এলাকার আবদুর রাজ্জাক (৪০), গোলাপ হোসেন (২৫) ও ইছাকুড়ি এলাকার মাঈদুল ইসলাম (২৪)। গতকাল মঙ্গলবার আটক হওয়া তিনজনকে রৌমারী থানা-পুলিশে সোপর্দ করা হয় বলে জানান জামালপুরে অবস্থিত র্যা ব-১৪-এর এএসপি এ জেড এম তৈমুল ইসলাম। এ অভিযানের কথা স্বীকার করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে একটি স্বর্ণালংকারের দোকান থেকে ওই তিনজনকে আটক করা হয়। রৌমারী থানার ওসি সোহরাব হোসেন র্যা বের অভিযানের কথা স্বীকার করেছেন।