ইয়াবাসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকা থেকে গত সোমবার রাত একটার দিকে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ইয়াসিন আরাফাত (২৮) নামের একজনকে আটক করেছে র্যা ব। র্যা ব-১০-এর সহকারী পুলিশ সুপার খায়রুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গেন্ডারিয়ার শরৎচন্দ্রগুপ্ত রোডের একটি আধা পাকা ভবনে অভিযান চালায় র্যা ব-১০-এর একটি দল। সেখানে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, ২১ হাজার ইয়াবা, ১১২ বোতল ফেনসিডিল, মাদক বিক্রির প্রায় ৭১ হাজার টাকা, চারটি মোটরসাইকেলসহ বেশ কিছু সামগ্রী জব্দ করা হয়। এ সময় ওই ভবন থেকেই ইয়াসিনকে আটক করা হয়।