প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বুধবার সকালে প্রায় তিন হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের তিন নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রাশেদা আক্তার (২৮), রশিদা বেগম (৩০) ও মমতাজ বেগম (৪০)। টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল সকালে ইয়াবাগুলো নিয়ে অবৈধভাবে নাফ নদী অতিক্রম করে টেকনাফ আসার পথে হারিয়াখালীর ভাঙা নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ৭৮৫ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাঁরা তিনজনই মিয়ানমারের বুচিদং এলাকার বাসিন্দা বলে স্বীকারোক্তি দিয়েছেন। অনুপ্রবেশ ও মাদক আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।