ইয়াবাসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে র্যা বের অভিযানে তাকে আটক করা হয়। র্যা ব-৭ কক্সবাজারের ইনচার্জ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. দেলোয়ার হোসেন জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালানো হয়। এ সময় আবদুল আমিনকে আটক করা হয়। আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে তার ঘর থেকে এক লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি