প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় চার হাজার ইয়াবা বড়ি ও প্রাইভেট কারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, সন্ধ্যায় দমদমিয়া তল্লাশিচৌকিতে ঢাকাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিন হাজার ৮৫৫টি ইয়াবা বড়িসহ মো. নূর আলীকে আটক করা হয়। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়।