ইয়াবাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকা থেকে গতকাল শুক্রবার ১০ হাজার ইয়াবা বড়িসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ। তার বাড়ি পৌরসভার একটি গ্রামে। টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল বিকেলে পুলিশ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ ওই কিশোরকে আটক করে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।