ইয়াবাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ১৮ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে পুলিশ টেকনাফ-বাহারছড়া সড়কের আল-হোসাইন মেডিকেল সেন্টারের সামনে কক্সবাজারগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় চালকের আসনের নিচ থেকে ১০ হাজার ইয়াবাসহ টেকনাফ সদরের পল্লানপাড়ার মোহাম্মদ নূর (৩০) ও নয়াপাড়ার মো. ইউনুছকে (১৮) গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়। এদিকে বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় বিজিবির সদস্যরা নাফ নদীর আড়াই নম্বর স্লুইসগেট এলাকায় বেড়িবাঁধের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় আট হাজার ইয়াবা উদ্ধার করেন। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি