ইয়াবাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়াবা বড়ি বহনের সময় ঢাকাগামী একটি বাস থেকে রমজান আলী ও তপন চন্দ্র সরকার নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত আড়াইটার দিকে ওই দুজনকে আটক করা হয়। তাঁদের বাড়ি ঢাকার ডেমরায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিসন জানান, আটক রমজান আলী ইয়াবা বিক্রেতা আর তপন ইয়াবা বহনের কাজ করেন। ইয়াবা নেওয়ার জন্য তাঁরা দুজন সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজারে এসেছিলেন। সোমবার গভীর রাতে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় নিয়মিত তল্লাশির জন্য পুলিশ বাস থামায়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৫৮৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।