ইয়াবাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক লাখ ৪০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সৈয়দ কাশেম, সম্রাট সরদার ও রবিউল পাটোয়ারী। গত বৃহস্পতিবার রাতে নগরের পাঁচলাইশ হিলভিউ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে এগুলো উদ্ধার করে র‌্যাব-৭। র‌্যাবের দাবি, ঈদ ও পূজায় বিক্রির জন্য ইয়াবাগুলো মজুদ রেখেছেন আসামিরা। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ সৈয়দ কাশেমকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হিলভিউ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে র‌্যাব। পরে সৈয়দ কাশেমের কাছ থেকে ইয়াবা কিনতে আসা সম্রাট সরদার ও রবিউল পাটোয়ারী নামের দুজনকে ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয় বন্দর এলাকা থেকে।