ইয়াবাসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইটংপাড়া, চৌধুরীপাড়া ও হোয়াইক্যং এলাকায় গতকাল অভিযান চালিয়ে ১ লাখ ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ সময় মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম, মো. মোর্তজা ও আবদুল বাতেন। টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, আটক তিন ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে।