ইয়াবাসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রামুতে গত বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে চার হাজার ২০০টি ইয়াবা বড়িসহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন হেলাল উদ্দিন, মো. জসিম, মো. নাছির ও মো. আলী। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন প্রথম আলোকে জানান, মাইক্রোবাসের আসনের নিচে লুকিয়ে কক্সবাজার থেকে কুমিল্লা পাচারের সময় তিন হাজার ইয়াবাসহ হেলালকে আটক করা হয়। এ ছাড়া এক হাজার ২০০টি ইয়াবাসহ বাসে ওঠার সময় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অপর তিনজনকে আটক করা হয়েছে।