ইয়াবাসহ আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার বিমানবন্দরসহ শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ গতকাল তিন হাজার ৫৫টি ইয়াবা বড়িসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেল চারটার দিকে বিমানবন্দর থেকে ৯৫৫টি ইয়াবাসহ নজরুল ইসলামকে (৪০) আটক করেন নিরাপত্তাকর্মীরা। জেলা গোয়েন্দা পুলিশ শহরের ঝাউতলা গাড়িরমাঠ ও এমিউজমেন্ট পার্ক এলাকায় সকালে অভিযান চালিয়ে দুই হাজার ১০০ পিস ইয়াবাসহ চার ব্যক্তি আটক করে। এরা হলো টেকনাফের নাইট্যংপাড়ার নুরুল আলম (২২), মো. ইদ্রিস (১৮) ও মিয়ানমারের নাগরিক মো. নুরু (১৪) ও আনোয়ার ছাদেক (১৫)। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার