ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত বৃহস্পতিবার রাতে ৪ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেকনাফ পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকায় লিয়াকত আলী (৩০) নামের এক ব্যক্তির শরীরে তল্লাশি চালিয়ে ৪ হাজার ২০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। তাঁর বাড়ি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায়।