প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল থেকে ১০টি ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের এগারো নম্বর মুন্সির রাস্তার মাথা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক সাহাব উদ্দিনের বাড়ি উপজেলার হাটপুকুরিয়া ইউনিয়নের ঘাটলাবাগ গ্রামে। স্থানীয় লোকজন জানান, সাহাব যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। চাটখিল থানার ওসি মো. নাছিম উদ্দিন জানান, সাহাব উদ্দিনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। তিনি যুবলীগ করেন কি না, তা তাঁর জানা নেই।