ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সদর উপজেলার মধ্য ধানগড়া গ্রাম থেকে গত সোমবার রাতে ১ হাজার ৯০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যা ব। এর সঙ্গে জড়িত সন্দেহে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়। র্যা ব-১৩ গাইবান্ধা ক্যাম্প সূত্র জানায়, রাতে মধ্য ধানগড়া গ্রামে ওই শ্রমিক নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাঁর ঘর থেকে প্লাস্টিকের প্যাকেটে ১ হাজার ৯০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় আবু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে। র্যা ব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক বলেন, আবু হোসেন তাঁর নিজ বাড়িতে ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।