ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ১৮৫টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস জানান, বুধবার রাতে চালিয়াতলি এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ইয়াবাসহ নুর বক্সকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি|