ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবা বড়িসহ নূর আলম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। আটক নূর আলমের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার পল্লান পাড়ায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি গাড়িতে অভিযান চালিয়ে নূর আলমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৩১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় নূর আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|