প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে গত শনিবার ৫০২টি ইয়াবা বড়িসহ সোহেল মুন্সি (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা ব। র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্প থেকে জানানো হয়, ওই দিন রাত সাড়ে ১০টার দিকে র্যা বের একটি টহল দল শহরের কলাতলা থেকে সোহেলকে গ্রেপ্তার করে। তাঁর কাছে থাকা দুটি প্যাকেট থেকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এ সময় সোহেলের সঙ্গে থাকা অপর এক মাদক ব্যবসায়ী মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।