ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়িসহ এক ট্রাকচালক ও তাঁর দুই সহকারীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা-পুলিশ। গত সোমবার রাতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে রাজাখালী এলাকা থেকে ইয়াবা বড়িসহ অপর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক নুরুল আমিন (২৯), তাঁর দুই সহকারী আবু তালেব (২৩) ও জয়নাল হোসেন (২০) এবং মো. ইদ্রিস (২৫)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, এ ব্যাপারে থানায় দুটি পৃথক মামলা হয়েছে।