প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি খানদিঘী এলাকায় গতকাল মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে নূর হোসেন নামের এক ব্যক্তিকে ছয় হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ চিরিরকুল এলাকায়। লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) সোলাইমান পাটোয়ারী জানান, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।