ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে সাড়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক মো. শাহ আলম (৩০) ও চালকের সহকারী ইমাম হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন প্রথম আলোকে বলেন, খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।