ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকায় গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে একটি বাস থেকে এক হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানার পুলিশ। গ্রেপ্তার মো. আজিজের বাড়ি লোহাগাড়া উপজেলায়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, কর্নেল হাট এলাকায় শাহ আলম ওরফে সালাম নামে এক কাপড় ব্যবসায়ীর জন্য এসব ইয়াবা নিয়ে যাচ্ছিলেন আজিজ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সালাম ও আজিজকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম