ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ২৩১টি ইয়াবাসহ ফয়সাল (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। গত শুক্রবার বিকেলে শহরের গুহলক্ষ্মীপুর এলাকার লাশকাটা ঘরের কাছ থেকে তাঁকে আটক করা হয়। র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের এএসপি আমিনুর রহমান বলেন, ফয়সালের পরিহিত জিনস প্যান্টের পকেট থেকে ২৩১টি ইয়াবা উদ্ধার করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আমিনুজ্জামান জানান, এ ব্যাপারে র্যা ব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। ফরিদপুর অফিস