ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত মঙ্গলবার ৫০২টি ইয়াবা বড়িসহ তিন তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। তাঁরা হলেন: বোয়ালমারী বাজার এলাকার হৃদয় কুমার দাস (১৯), আঁধারকোঠা এলাকার রবিন শেখ (১৯) ও ছোলনা এলাকার মোহাব্বাতজান চৌধুরী (২৮)। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ ফরিদপুর ক্যাম্পের মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, সাতৈর ইউনিয়নের সাতৈর কিন্ডারগার্টেনের সামনে থেকে ৫০২টি ইয়াবাসহ হৃদয় ও রবিনকে রাত ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। রাত ১১টার দিকে দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে মোহাব্বাতজানকে গ্রেপ্তার করা হয়। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস জানান, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।