ইয়াবাসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গত বুধবার মধ্যরাতে অভিযান চালায় র্যা ব-৮ ফরিদপুরের একটি দল। এ সময় ৫০২টি ইয়াবা বড়ি ও ২ লাখ ১৮ হাজার ৪৫৪ টাকাসহ মো. আজিজুল মণ্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার উত্তর দৌলতদিয়া হাতেম মণ্ডল পাড়ায়। গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, রাত সাড়ে ১২টার দিকে আজিজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কোমরে লুঙ্গির ভাঁজে রাখা ইয়াবা বড়ি ও মুদি দোকানে পলিথিনে রাখা মাদক বিক্রির ২ লাখ ১৮ হাজার ৪৫৪ টাকা, চারটি মুঠোফোন ও তিনটি সিম জব্দ করা হয়। ওই রাতেই তাঁকে থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|